1
রামচন্দ্র রায়ের আতঙ্ক ও সন্দেহ
রামচন্দ্র রায় শয়নকক্ষের দ্বার উদ্ঘাটন করিয়া বাহিরে আসিলেন। রাজশ্যালক রমাপতি কহিলেন, “বাবা এখনি পালাও, মুহূর্ত্ত বিলম্ব করিও না।”
সেই রাত্রে সহসা এই কথা শুনিয়া রামচন্দ্র রায় একেবারে চমকিয়া উঠিলেন, তাঁহার মুখ শাদা হইয়া গেল, রুদ্ধ নিশ্বাসে জিজ্ঞাসা করিলেন, “কেন, কেন, কি হইয়াছে?”
“কি হইয়াছে তাহা বলিব না এখনি পালাও।”
বিভা শয্যা ত্যাগ করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, “মামা, কি হইয়াছে?”
রমাপতি কহিলেন, “সে কথা তোমার শুনিয়া কাজ নাই, মা!”
বিভার প্রাণ কাঁদিয়া উঠিল। সে একবার বসন্তরায়ের কথা ভাবিল, একবার উদয়াদিত্যের কথা ভাবিল। বলিয়া উঠিল—“মামা, কি হইয়াছে। বল!”
রমাপতি তাহার কথার কোন উত্তর না দিয়া রামচন্দ্রকে কহিলেন, “বাবা, অনর্থক কালবিলম্ব হইতেছে। এই বেলা গোপনে পালাইবার উপায় দেখ।”
হঠাৎ বিভার মনে একটা দারুণ অশুভ আশঙ্কা জাগিয়া উঠিল। গমনোদ্যত মাতুলের পথরোধ করিয়া কহিল, “ওগো তোমার দুটি পায়ে পড়ি, কি হইয়াছে বলিয়া যাও!”
রমাপতি সভয়ে চারিদিকে চাহিয়া কহিলেন, “গোল করিসনে বিভা, চুপ কর, আমি সমস্তই বলিতেছি!”
যখন রমাপতি একে একে সমস্তটা বলিলেন, তখন বিভা একেবারে চীৎকার করিয়া উঠিবার উপক্রম করিল। রমাপতি তাড়াতাড়ি তাহার মুখ চাপিয়া ধরিলেন—কহিলেন—“চুপ, চুপ, সর্ব্বনাশ করিস্নে!” বিভা রুদ্ধশ্বাসে অর্দ্ধরুদ্ধস্বরে সেইখানে বসিয়া পড়িল।
রামচন্দ্র রায় সকাতরে কহিলেন “এখন আমি কি উপায় করিব? পালাইবার কি পথ আছে, আমিত কিছুই জানি না!”
রমাপতি কহিলেন—“আজ রাত্রে প্রহরীরা চারিদিকে সতর্ক আছে। আমি একবার চারিদিকে দেখিয়া আসি যদি কোথাও কোন উপায় থাকে।”
এই বলিয়া তিনি প্রস্থানের উপক্রম করিলেন। বিভা তাঁহাকে ধরিয়া কহিল, “মামা, তুমি কোথায় যাও! তুমি যাইও না, তুমি আমাদের কাছে থাক।”
রমাপতি কহিলেন, “বিভা তুই পাগল হইয়াছিস্! আমি কাছে থাকিলে কোন উপকার দেখিবে না। ততক্ষণ আমি একবার চারিদিকের অবস্থা দেখিয়া আসি।”
বিভা তখন বলপূর্ব্বক উঠিয়া দাঁড়াইল। হাত পা থর্থর্ করিয়া কাঁপিতেছে। কহিল, “মামা, তুমি আর একটু এইখানে থাক। আমি একবার দাদার কাছে যাই।” বলিয়া বিভা তাড়াতাড়ি উদয়াদিত্যের শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল।
তখন ক্ষীণ চন্দ্র অস্ত যায় যায়। চারিদিক অন্ধকার হইয়া আসিতেছে। কোথাও সাড়াশব্দ নাই। রামচন্দ্র রায় তাঁহার শয়নকক্ষের দ্বারে দাঁড়াইয়া দেখিলেন দুই পার্শ্বে রাজ-অন্তঃপুরের শ্রেণীবদ্ধ কক্ষে দ্বার রুদ্ধ, সকলেই নিঃশঙ্কচিত্তে ঘুমাইতেছে। সম্মুখের প্রাঙ্গণে চারিদিকের ভিত্তির ছায়া পড়িয়াছে, ও তাহার এক পার্শ্বে একটুখানি জ্যোৎস্না এখনো অবশিষ্ট রহিয়াছে। ক্রমে সেটুকুও মিলাইয়া গেল। অন্ধকার এক-পা-এক-পা করিয়া সমস্ত জগৎ দখল করিয়া লইল। অন্ধকার দূরে বাগানের শ্রেণীবদ্ধ নারিকেল গাছগুলির মধ্যে আসিয়া জমিয়া বসিল। অন্ধকার কোলঘেঁসিয়া অতিকাছে আসিয়া দাঁড়াইল! রামচন্দ্র রায় কল্পনা করিতে লাগিলেন, এই চারিদিকের অন্ধকারের মধ্যে না জানি কোথায় একটা ছুরি তাঁহার জন্য অপেক্ষা করিতেছে! দক্ষিণে না বামে, সম্মুখে না পশ্চাতে? যে ইতস্তত এক একটা কোণ দেখা যাইতেছে, উহার মধ্যে একটা কোণে ত কেহ মুখ গুঁজিয়া, সর্ব্বাঙ্গ চাদরে ঢাকিয়া চুপ করিয়া বসিয়া নাই? কি জানি ঘরের মধ্যে যদি কেহ থাকে!—খাটের নীচে, অথবা দেয়ালের এক পাশে! তাঁহার সর্ব্বাঙ্গ শিহরিয়া উঠিল, কপাল দিয়া ঘাম পড়িতে লাগিল। একবার মনে হইল যদি মামা কিছু করেন, যদি তাঁহার কোন অভিসন্ধি থাকে? আস্তে আস্তে একটু সরিয়া দাঁড়াইলেন। একটা বাতাস আসিয়া ঘরের প্রদীপ নিভিয়া গেল। রামচন্দ্র ভাবিলেন—কে একজন বুঝি প্রদীপ নিভাইয়া দিল—কে একজন বুঝি ঘরে আছে। রমাপতির কাছে ঘেঁসিয়া গিয়া ডাকিলেন— “মামা।” মামা কহিলেন,—“কি বাবা?” রামচন্দ্র রায়, মনে মনে কহিলেন, বিভা কাছে থাকিলে ভাল হইত, মামাকে ভাল বিশ্বাস হইতেছে না।
2
বসন্ত রায়ের সাহায্য প্রার্থনা
বিভা উদয়াদিত্যের কাছে একেবারে কাঁদিয়া গিয়া পড়িল, তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না। সুরমা তাহাকে উঠাইয়া বসাইয়া জিজ্ঞাসা করিল, “কি হইয়াছে বিভা?” বিভা সুরমাকে দুই হস্তে জড়াইয়া ধরিয়া একটি কথাও বলিতে পারিল না। উদয়াদিত্য সস্নেহে বিভার মাথায় হাত দিয়া কহিলেন, “কেন, বিভা, কি হইয়াছে?” বিভা তাহার ভ্রাতার দুই হাত ধরিয়া কহিল, “দাদা আমার সঙ্গে এস, সমস্ত শুনিবে।”
তিন জনে মিলিয়া বিভার শয়নকক্ষের দ্বারে গিয়া উপস্থিত হইলেন। সেখানে অন্ধকারে রামচন্দ্র বসিয়া, ও রমাপতি দাঁড়াইয়া আছেন। উদয়াদিত্য তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন “মামা, হইয়াছে কি?” রমাপতি একে একে সমস্তটা কহিলেন। উদয়াদিত্য তাঁহার আয়ত নেত্র বিস্ফারিত করিয়া সুরমার দিকে চাহিয়া কহিলেন “আমি এখনি পিতার কাছে। যাই—তাঁহাকে কোন মতেই আমি এ কাজ করিতে দিব না! কোন মতেই না!”
সুরমা কহিল, “তাহাতে কি কোন ফল হইবে? তাহার চেয়ে বরং একবার দাদা মহাশয়কে তাঁহার কাছে পাঠাও, যদি কিছু উপকার দেখে।”
যুবরাজ কহিলেন, “আচ্ছা।”
বসন্তরায় তখন অগাধ নিদ্রা দিতেছিলেন। ঘুম ভাঙিয়াই উদয়াদিত্যকে দেখিয়া ভাবিলেন, বুঝি ভোর হইয়াছে। তৎক্ষণাৎ ললিতে একটা গান গাহিবার উপক্রম করিলেন,—
“কবরীতে ফুল শুকাল, কাননের ফুল ফুট্ল বনে,
দিনের আলো প্রকাশিল, মনের সাধ রহিল মনে!”
উদয়াদিত্য বলিলেন—“দাদা মহাশয়, বিপদ ঘটিয়াছে।”
তৎক্ষণাৎ বসন্তরায়ের গান বন্ধ হইয়া গেল। ত্রস্ত ভাবে উঠিয়া উদয়াদিত্যের কাছে আসিয়া শশব্যস্তে জিজ্ঞাসা করিলেন—“অ্যাঁ! সে কি দাদা! কি হইয়াছে! কিসের বিপদ!”
উদয়াদিত্য সমস্ত বলিলেন। বসন্তরায় শয্যায় বসিয়া পড়িলেন। উদয়াদিত্যের মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া কহিলেন—“না, দাদা, না, এ কি কখনও হয়? এ কি কখনো সম্ভব?”
উদয়াদিত্য কহিলেন, “আর সময় নাই, একবার পিতার কাছে যাও!”
বসন্তরায় উঠিলেন, চলিলেন, যাইতে যাইতে কতবার জিজ্ঞাসা করিলেন, “দাদা, এ কি কখনো হয়, এ কি কখনো সম্ভব?”
3
বসন্ত রায়ের প্রাণভিক্ষা
প্রতাপাদিত্যের গৃহে প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, “বাবা প্রতাপ, একি কখন সম্ভব?” প্রতাপাদিত্য এখনও শয়নকক্ষে যান নাই —তিনি তাঁহার মন্ত্রগৃহে বসিয়া আছেন। একবার এক মুহূর্ত্তের জন্যে মনে হইয়াছিল লছমন সর্দ্দারকে ফিরিয়া ডাকিবেন! কিন্তু সে সঙ্কল্প তৎক্ষণাৎ মন হইতে দূর হইয়া গেল। প্রতাপাদিত্য কখনও দুইবার আদেশ করেন? যে মুখে আদেশ দেওয়া সেই মুখে আদেশ ফিরাইয়া লওয়া? আদেশ লইয়া ছেলেখেলা করা তাঁহার কার্য্য নহে। কিন্তু বিভা? বিভা বিধবা হইবে। রামচন্দ্র রায় যদি স্বেচ্ছপুর্ব্বক অগ্নিতে ঝাঁপ দিত, তাহা হইলেও ত বিভা বিধবা হইত—রামচন্দ্র রায় প্রতাপাদিত্য রায়ের রোষাগ্নিতে স্বেচ্ছাপূর্ব্বক ঝাঁপ দিয়াছে, তাহার অনিবার্য ফল স্বরূপ বিভা বিধবা হইবে! ইহাতে প্রতাপাদিত্যের কি হাত আছে! কিন্তু এত কথাও তাঁহার মনে হয় নাই। মাঝে মাঝে যখনি সমস্ত ঘটনাটা উজ্জ্বলরূপে তাঁহার মনে জাগিয়া উঠিতেছে, তখনি তিনি একেবারে অধীর হইয়া উঠিতেছেন, ভাবিতেছেন, রাত কখন পোহাইবে? ঠিক এমন সময়ে বৃদ্ধ বসন্তরায় ব্যস্তসমস্ত হইয়া গৃহে প্রবেশ করিলেন ও আকুল ভাবে প্রতাপাদিত্যের দুই হাত ধরিয়া কহিলেন, “বাবা প্রতাপ, ইহা কি কখনও সম্ভব?”
প্রতাপাদিত্য একেবারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, “কেন সম্ভব নয়?”
বসন্তরায় কহিলেন, “ছেলে মানুষ, অপরিণামদর্শী, সে কি তোমার ক্রোধের যোগ্যপাত্র?”
প্রতাপাদিত্য বলিয়া উঠিলেন, “ছেলে মানুষ! আগুনে হাত দিলে হাত পুড়িয়া যায়, ইহা বুঝিবার বয়স তাহার হয় নাই! ছেলে মানুষ! কোথাকার একটা লক্ষ্মীছাড়া নির্ব্বোধ মূর্খ ব্রাহ্মণ, নির্ব্বোধদের কাছে দাঁত দেখাইয়া যে রোজগার করিয়া খায়, তাহাকে স্ত্রীলোক সাজাইয়া আমার মহিষীর সঙ্গে বিদ্রূপ করিবার জন্য আনিয়াছে;—এতটা বুদ্ধি যাহার যোগাইতে পারে, তাহার ফল কি হইতে পারে, সে বুদ্ধিটা আর তাহার মাথায় যোগাইল না! দুঃখ এই, বুদ্ধিটা যখন মাথায় যোগাইবে, তখন তাহার মাথাও তাহার শরীরে থাকিবে না।” যতই বলিতে লাগিলেন, তাঁহার শরীর আরও কাঁপিতে লাগিল, তাঁহার প্রতিজ্ঞা আরো দৃঢ় হইতে লাগিল, তাঁহার অধীরতা আরো বাড়িয়া উঠিল।
বসন্তরায় মাথা নাড়িয়া কহিলেন, “আহা, সে ছেলে মানুষ! সে কিছুই বুঝে না!”
প্রতাপাদিত্যের অসহ্য হইয়া উঠিল, তিনি বলিলেন,—“দেখ পিতৃব্য ঠাকুর, যশোহরের রায়বংশের কিসে মান অপমান হয়, সে জ্ঞান যদি তোমার থাকিবে, তবে কি ঐ পাকাচুলের উপর মোগল বাদশাহের, শিরোপা জড়াইয়া বেড়াইতে পার! বাদশাহের প্রসাদগর্ব্বে তুমি মাথা তুলিয়া বেড়াইতেছ বলিয়া প্রতাপাদিত্যের মাথা একেবারে নত হইয়া পড়িয়াছে। যবন-চরণের মৃত্তিকা তুমি কপালে ফোঁটা করিয়া পরিয়া থাক। তোমার ঐ যবনের পদধূলিময় অকিঞ্চিৎকর মাথাটা ধূলিতে লুটাইবার সাধ ছিল, বিধাতার বিড়ম্বনায় তাহাতে বাধা পড়িল। এই তোমাকে স্পষ্টই বলিলাম। তুমি বলিয়াই বুঝিলে না, আজ রায়বংশের কত বড় অপমান হইয়াছে, তুমি বলিয়াই আজ রায়বংশের অপমানকারীর জন্য মার্জ্জনা ভিক্ষা করিতে আসিয়াছ।”
বসন্তরায় তখন ধীরে ধীরে বলিলেন,—“প্রতাপ, আমি বুঝিয়াছি;—তুমি যখন একবার ছুরি তোল, তখন সে ছুরি এক জনের উপর পড়িতেই চায়। আমি তাহার লক্ষ্য হইতে সরিয়া পড়িলাম বলিয়া আর একজন তাহার লক্ষ্য হইয়াছে। ভাল প্রতাপ, তোমার মনে যদি দয়া না থাকে, তোমার ক্ষুধিত ক্রোধ একজনকে যদি গ্রাস করিতেই চায়, তবে আমাকেই করুক্! এই তোমার খুড়ার মাথা; (বলিয়া বসন্তরায় মাথা নীচু করিয়া দিলেন) ইহা লইয়া যদি তোমার তৃপ্তি হয় তবে লও। ছুরি আন। এ মাথায় চুল নাই, এ মুখে যৌবনের রূপ নাই; যম নিমন্ত্রণ-লিপি পাঠাইয়াছে, সে সভার উপযোগী সাজসজ্জাও শেষ হইয়াছে। (বসন্তরায়ের মুখে অতি মৃদু হাস্যরেখা দেখা দিল।) কিন্তু ভাবিয়া দেখ দেখি প্রতাপ, বিভা আমাদের দুধের মেয়ে, তার যখন দুটি চক্ষু দিয়ে অশ্রু পড়িবে তখন—” বলিতে বলিতে বসন্তরায় অধীর উচ্ছ্বাসে একেবারে কাঁদিয়া উঠিলেন—“আমাকে শেষ করিয়া ফেল প্রতাপ! আমার বাঁচিয়া সুখ নাই। তাহার চোখে জল দেখিবার আগে আমাকে শেষ করিয়া ফেল।”
প্রতাপাদিত্য এতক্ষণ চুপ করিয়া ছিলেন। যখন বসন্তরায়ের কথা শেষ হইল, তখন তিনি ধীরে ধীরে উঠিয়া চলিয়া গেলেন। বুঝিলেন কথাটা প্রকাশ হইয়াছে। নীচে গিয়া প্রহরীদের ডাকাইয়া আদেশ করিলেন, রাজপ্রাসাদসংলগ্ন খাল এখনি যেন বড় বড় শাল কাঠ দিয়া বন্ধ করিয়া দেওয়া হয়। সেই খালে রামচন্দ্র রায়ের নৌকা আছে। প্রহরীদিগকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিলেন, আজ রাত্রে অন্তঃপুর হইতে কেহ যেন বাহির হইতে না পারে।
1
রামচন্দ্র রায়ের আতঙ্ক ও সন্দেহ
রামচন্দ্র রায় শোবার ঘরের দরজা খুলে বাইরে এলেন। তাঁর শ্যালক রমাপতি বললেন, “বাবা, এখনই পালাও, এক মুহূর্তও দেরি কোরো না।”
সেই রাতে হঠাৎ এই কথা শুনে রামচন্দ্র রায় একেবারে চমকে উঠলেন, তাঁর মুখ ভয়ে সাদা হয়ে গেল। তিনি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, “কেন, কেন, কী হয়েছে?”
“কী হয়েছে তা এখন বলব না, তুমি এখনই পালাও।”
বিভা বিছানা ছেড়ে এসে জিজ্ঞেস করল, “মামা, কী হয়েছে?”
রমাপতি বললেন, “সে কথা তোমার শুনে কাজ নেই, মা!”
বিভার প্রাণ কেঁদে উঠল। সে একবার বসন্ত রায়ের কথা ভাবল, একবার উদয়াদিত্যের কথা ভাবল। বলে উঠল—“মামা, কী হয়েছে বলো!”
রমাপতি তার কথার কোনো উত্তর না দিয়ে রামচন্দ্রকে বললেন, “বাবা, অকারণে দেরি হচ্ছে। এই বেলা গোপনে পালানোর উপায় দেখো।”
হঠাৎ বিভার মনে একটা ভয়ঙ্কর অশুভ আশঙ্কা জেগে উঠল। যেতে উদ্যত মামার পথ আটকে সে বলল, “ওগো, তোমার পায়ে পড়ি, কী হয়েছে বলে যাও!”
রমাপতি ভয়ে ভয়ে চারদিকে তাকিয়ে বললেন, “গোল করিস না বিভা, চুপ কর, আমি সব বলছি!”
যখন রমাপতি এক এক করে সবটা বললেন, তখন বিভা প্রায় চিৎকার করে ওঠার উপক্রম করল। রমাপতি তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে বললেন—“চুপ, চুপ, সর্বনাশ করিস না!” বিভা রুদ্ধশ্বাসে, প্রায় অবরুদ্ধ স্বরে সেখানেই বসে পড়ল।
রামচন্দ্র রায় কাতরভাবে বললেন, “এখন আমি কী উপায় করব? পালানোর কি কোনো পথ আছে? আমি তো কিছুই জানি না!”
রমাপতি বললেন—“আজ রাতে প্রহরীরা চারদিকে সতর্ক আছে। আমি একবার চারদিকটা দেখে আসি যদি কোথাও কোনো উপায় থাকে।”
এই বলে তিনি যাওয়ার উপক্রম করলেন। বিভা তাঁকে ধরে বলল, “মামা, তুমি কোথায় যাচ্ছ! তুমি যেয়ো না, তুমি আমাদের কাছে থাকো।”
রমাপতি বললেন, “বিভা, তুই পাগল হয়েছিস! আমি কাছে থাকলে কোনো লাভ হবে না। তার চেয়ে আমি বরং একবার চারদিকের অবস্থা দেখে আসি।”
বিভা তখন জোর করে উঠে দাঁড়াল। তার হাত-পা থরথর করে কাঁপছিল। সে বলল, “মামা, তুমি আর একটু এখানে থাকো। আমি একবার দাদার কাছে যাই।” বলে বিভা তাড়াতাড়ি উদয়াদিত্যের শোবার ঘরে গিয়ে উপস্থিত হল।
তখন ক্ষীণ চাঁদ ডুবুডুবু। চারদিক অন্ধকার হয়ে আসছে। কোথাও কোনো সাড়াশব্দ নেই। রামচন্দ্র রায় তাঁর শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখলেন, দুপাশে রাজবাড়ির অন্তঃপুরের সারিবদ্ধ ঘরের দরজা বন্ধ, সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সামনের উঠোনে চারদিকের দেওয়ালের ছায়া পড়েছে, আর তার একপাশে একটুকরো জ্যোৎস্না এখনো বাকি আছে। ক্রমে সেটাও মিলিয়ে গেল। অন্ধকার এক পা এক পা করে সারা জগৎ দখল করে নিল। অন্ধকার দূরে বাগানের সারিবদ্ধ নারকেল গাছের মধ্যে এসে জমে বসল। অন্ধকার একেবারে গা ঘেঁষে কাছে এসে দাঁড়াল! রামচন্দ্র রায় কল্পনা করতে লাগলেন, এই চারদিকের অন্ধকারের মধ্যে কে জানে কোথায় একটা ছুরি তাঁর জন্য অপেক্ষা করছে! ডাইনে না বাঁয়ে, সামনে না পিছনে? ইতস্তত যে দু-একটা কোণ দেখা যাচ্ছে, তার কোনো এক কোণে কেউ মুখ গুঁজে, সারা শরীর চাদরে ঢেকে চুপ করে বসে নেই তো? কী জানি, ঘরের মধ্যেই যদি কেউ থাকে!—খাটের নিচে, অথবা দেওয়ালের একপাশে! তাঁর সারা শরীর শিউরে উঠল, কপাল দিয়ে ঘাম পড়তে লাগল। একবার মনে হলো, যদি মামা কিছু করেন, যদি তাঁর কোনো কুমতলব থাকে? তিনি আস্তে আস্তে একটু সরে দাঁড়ালেন। একটা বাতাস এসে ঘরের প্রদীপ নিভে গেল। রামচন্দ্র ভাবলেন—কে একজন যেন প্রদীপটা নিভিয়ে দিল—কে একজন যেন ঘরে আছে। রমাপতির কাছে ঘেঁষে গিয়ে ডাকলেন—“মামা।” মামা বললেন—“কী বাবা?” রামচন্দ্র রায় মনে মনে বললেন, বিভা কাছে থাকলে ভালো হতো, মামাকে ঠিক বিশ্বাস হচ্ছে না।
2
বসন্ত রায়ের সাহায্য প্রার্থনা
বিভা উদয়াদিত্যের কাছে গিয়ে একেবারে কেঁদে পড়ল, তার মুখ দিয়ে আর কথা বেরোল না। সুরমা তাকে তুলে বসিয়ে জিজ্ঞেস করল, “কী হয়েছে বিভা?” বিভা সুরমাকে দুই হাতে জড়িয়ে ধরেও একটাও কথা বলতে পারল না। উদয়াদিত্য স্নেহের সাথে বিভার মাথায় হাত দিয়ে বললেন, “কেন, বিভা, কী হয়েছে?” বিভা তার দাদার দুই হাত ধরে বলল, “দাদা, আমার সঙ্গে এসো, সব শুনবে।”
তিনজনে মিলে বিভার শোবার ঘরের দরজায় গিয়ে পৌঁছোলেন। সেখানে অন্ধকারে রামচন্দ্র বসে আছেন এবং রমাপতি দাঁড়িয়ে আছেন। উদয়াদিত্য তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, “মামা, হয়েছেটা কী?” রমাপতি এক এক করে সবটা বললেন। উদয়াদিত্য তাঁর বড় বড় চোখ বিস্ফারিত করে সুরমার দিকে তাকিয়ে বললেন, “আমি এখুনি বাবার কাছে যাই—তাঁকে কোনোমতেই আমি এই কাজ করতে দেব না! কোনোমতেই না!”
সুরমা বলল, “তাতে কি কোনো ফল হবে? তার চেয়ে বরং একবার দাদামশাইকে ওঁর কাছে পাঠাও, যদি কিছু উপকার হয়।”
যুবরাজ বললেন, “আচ্ছা।”
বসন্ত রায় তখন গভীর ঘুমে ছিলেন। ঘুম ভাঙতেই উদয়াদিত্যকে দেখে ভাবলেন, বুঝি ভোর হয়েছে। তৎক্ষণাৎ ললিত রাগে একটা গান গাইতে শুরু করলেন—
“কবরীতে ফুল শুকাল, কাননের ফুল ফুটল বনে,
দিনের আলো প্রকাশিত হল, মনের সাধ মনেই রয়ে গেল!”
উদয়াদিত্য বললেন—“দাদামশাই, বিপদ ঘটেছে।”
তৎক্ষণাৎ বসন্ত রায়ের গান থেমে গেল। ব্যস্ত হয়ে উঠে উদয়াদিত্যের কাছে এসে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলেন—“অ্যাঁ! সে কী দাদা! কী হয়েছে! কিসের বিপদ!”
উদয়াদিত্য সব বললেন। বসন্ত রায় বিছানায় বসে পড়লেন। উদয়াদিত্যের মুখের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বললেন—“না দাদা, না, এটা কি কখনও হয়? এটা কি কখনও সম্ভব?”
উদয়াদিত্য বললেন, “আর সময় নেই, একবার বাবার কাছে যাও!”
বসন্ত রায় উঠলেন, চললেন, যেতে যেতে কতবার জিজ্ঞেস করলেন, “দাদা, এটা কি কখনও হয়, এটা কি কখনও সম্ভব?”
3
বসন্ত রায়ের প্রাণভিক্ষা
প্রতাপাদিত্যের ঘরে ঢুকেই তিনি জিজ্ঞাসা করলেন, “বাবা প্রতাপ, এ কি কখনও সম্ভব?” প্রতাপাদিত্য তখনও শোবার ঘরে যাননি—তিনি তাঁর মন্ত্রণাকক্ষে বসেছিলেন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, লছমন সর্দারকে ডেকে ফেরাবেন! কিন্তু সেই সংকল্প সঙ্গে সঙ্গে মন থেকে দূর হয়ে গেল। প্রতাপাদিত্য কি কখনও দুবার আদেশ দেন? যে মুখে আদেশ দেওয়া হয়, সেই মুখেই কি আদেশ ফিরিয়ে নেওয়া যায়? আদেশ নিয়ে ছেলেখেলা করা তাঁর কাজ নয়। কিন্তু বিভা? বিভা বিধবা হবে। রামচন্দ্র রায় যদি নিজে থেকে আগুনে ঝাঁপ দিত, তাহলেও তো বিভা বিধবা হতো—রামচন্দ্র রায় প্রতাপাদিত্য রায়ের ক্রোধের আগুনে নিজে থেকেই ঝাঁপ দিয়েছে, তার অনিবার্য ফল হিসেবে বিভা বিধবা হবে! এতে প্রতাপাদিত্যের কী করার আছে! কিন্তু এত কথাও তাঁর মনে হয়নি। মাঝে মাঝে যখনই পুরো ঘটনাটা স্পষ্টভাবে তাঁর মনে জেগে উঠছে, তখনই তিনি একেবারে অধীর হয়ে উঠছেন, আর ভাবছেন, রাত কখন পোহাবে? ঠিক সেই সময় বৃদ্ধ বসন্ত রায় ব্যস্ত হয়ে ঘরে ঢুকলেন এবং আকুলভাবে প্রতাপাদিত্যের দুই হাত ধরে বললেন, “বাবা প্রতাপ, এ কি কখনও সম্ভব?”
প্রতাপাদিত্য একেবারে জ্বলে উঠে বললেন, “কেন সম্ভব নয়?”
বসন্ত রায় বললেন, “ও তো ছেলেমানুষ, অপরিণামদর্শী। সে কি তোমার ক্রোধের যোগ্য?”
প্রতাপাদিত্য বলে উঠলেন, “ছেলেমানুষ! আগুনে হাত দিলে যে হাত পুড়ে যায়, এটা বোঝার বয়স তার হয়নি! ছেলেমানুষ! কোথাকার এক লক্ষ্মীছাড়া, নির্বোধ, মূর্খ ব্রাহ্মণ, যে নির্বোধদের কাছে দাঁত দেখিয়ে রোজগার করে খায়, তাকে মেয়ে সাজিয়ে আমার মহিষীর সঙ্গে ঠাট্টা করার জন্য নিয়ে এসেছে;—যার মাথায় এত বুদ্ধি খেলে, তার কাজের ফল কী হতে পারে, সেই বুদ্ধিটা আর তার মাথায় এলো না! দুঃখ এটাই যে, যখন বুদ্ধিটা মাথায় আসবে, তখন তার মাথাটাই আর শরীরে থাকবে না।” যত তিনি বলতে লাগলেন, তাঁর শরীর আরও কাঁপতে থাকল, তাঁর প্রতিজ্ঞা আরও দৃঢ় হলো, আর তাঁর অধীরতাও আরও বেড়ে গেল।
বসন্ত রায় মাথা নেড়ে বললেন, “আহা, ও ছেলেমানুষ! ও কিছুই বোঝে না!”
প্রতাপাদিত্যের অসহ্য হয়ে উঠল, তিনি বললেন,—“দেখুন খুড়োমশাই, যশোহরের রায়বংশের সম্মান-অপমান কিসে হয়, সেই জ্ঞান যদি আপনার থাকত, তবে কি ওই পাকা চুলের ওপর মোগল বাদশার দেওয়া শিরোপা জড়িয়ে ঘুরতে পারতেন! বাদশার অনুগ্রহের গর্বে আপনি মাথা উঁচু করে ঘোরেন বলেই প্রতাপাদিত্যের মাথা একেবারে নত হয়ে পড়েছে। আপনি মোগলদের পায়ের ধুলো কপালে ফোঁটা করে পরে থাকেন। আপনার ওই মোগলের পায়ের ধুলোয় মাখা তুচ্ছ মাথাটা মাটিতে লুটিয়ে দেওয়ার সাধ ছিল, কিন্তু বিধাতার পরিহাসে তাতে বাধা পড়ল। এই আপনাকে স্পষ্ট করেই বললাম। আপনি বলেই বুঝতে পারছেন না যে, আজ রায়বংশের কত বড় অপমান হয়েছে, আর আপনি বলেই আজ রায়বংশের অপমানকারীর জন্য ক্ষমা চাইতে এসেছেন।”
তখন বসন্ত রায় ধীরে ধীরে বললেন,—“প্রতাপ, আমি বুঝেছি;—তুমি যখন একবার ছুরি তোলো, তখন সেটা কারও না কারও উপর পড়বেই। আমি তার লক্ষ্য থেকে সরে যাওয়ায় অন্য একজন তার লক্ষ্য হয়েছে। বেশ প্রতাপ, তোমার মনে যদি দয়া না থাকে, তোমার ক্ষুধার্ত ক্রোধ যদি কাউকেই গ্রাস করতে চায়, তবে আমাকেই করুক! এই নাও তোমার কাকার মাথা,” (এই বলে বসন্ত রায় মাথা নিচু করলেন) “এটা নিয়ে যদি তোমার তৃপ্তি হয়, তবে নাও। ছুরি আনো। এ মাথায় চুল নেই, এ মুখে যৌবনের রূপ নেই; যম নিমন্ত্রণপত্র পাঠিয়েছে, সেই সভার জন্য সাজগোজও শেষ হয়েছে।” (বসন্ত রায়ের মুখে অতি মৃদু হাসির রেখা দেখা দিল।) “কিন্তু ভেবে দেখো তো প্রতাপ, বিভা আমাদের দুদের মেয়ে, তার দুই চোখ দিয়ে যখন জল পড়বে তখন—” বলতে বলতে বসন্ত রায় আবেগের বশে কেঁদে ফেললেন—“আমাকে শেষ করে দাও প্রতাপ! আমার বেঁচে থেকে সুখ নেই। ওর চোখে জল দেখার আগে আমাকে শেষ করে দাও।”
প্রতাপাদিত্য এতক্ষণ চুপ করে ছিলেন। বসন্ত রায়ের কথা শেষ হলে, তিনি ধীরে ধীরে উঠে চলে গেলেন। বুঝলেন যে খবরটা ফাঁস হয়ে গেছে। নিচে গিয়ে প্রহরীদের ডেকে আদেশ দিলেন, রাজপ্রাসাদের লাগোয়া খালটা যেন এখনই বড় বড় শালকাঠ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই খালে রামচন্দ্র রায়ের নৌকা আছে। প্রহরীদের বিশেষভাবে সাবধান করে দিলেন, আজ রাতে অন্তঃপুর থেকে যেন কেউ বের হতে না পারে।
1
रामचंद्र राय का आतंक और संदेह
रामचंद्र राय शयनकक्ष का द्वार खोलकर बाहर आए। राजा के साले रमापति ने कहा, “बाबा, अभी भाग जाओ, एक क्षण भी देर मत करो।”
उस रात अचानक यह बात सुनकर रामचंद्र राय एकदम चौंक उठे, उनका चेहरा सफ़ेद पड़ गया, उन्होंने रुकी हुई साँस से पूछा, “क्यों, क्यों, क्या हुआ है?”
“क्या हुआ है, यह नहीं बताऊँगा, अभी भाग जाओ।”
विभा बिस्तर छोड़कर आई और पूछा, “मामा, क्या हुआ है?”
रमापति ने कहा, “वह बात तुम्हारे सुनने की नहीं है, माँ!”
विभा का दिल रो उठा। उसने एक बार बसंत राय के बारे में सोचा, एक बार उदयादित्य के बारे में। वह बोल उठी— “मामा, क्या हुआ है? बताओ!”
रमापति ने उसकी बात का कोई उत्तर न देकर रामचंद्र से कहा, “बाबा, व्यर्थ में देर हो रही है। इसी समय चुपके से भागने का कोई उपाय देखो।”
अचानक विभा के मन में एक भयानक अशुभ आशंका जाग उठी। जाते हुए मामा का रास्ता रोककर उसने कहा, “मामा, मैं आपके पैरों पड़ती हूँ, क्या हुआ है, बताकर जाइए!”
रमापति ने डरकर चारों ओर देखते हुए कहा, “शोर मत मचा विभा, चुप रह, मैं सब कुछ बता रहा हूँ!”
जब रमापति ने एक-एक करके सारी बात बताई, तो विभा चीखने ही वाली थी। रमापति ने जल्दी से उसका मुँह दबा दिया और कहा— “चुप, चुप, सर्वनाश मत कर!” विभा रुकी हुई साँस और दबी हुई आवाज़ में वहीं बैठ गई।
रामचंद्र राय ने दुख से कहा, “अब मैं क्या उपाय करूँ? क्या भागने का कोई रास्ता है, मैं तो कुछ नहीं जानता!”
रमापति ने कहा— “आज रात पहरेदार चारों ओर सतर्क हैं। मैं एक बार चारों ओर देखकर आता हूँ कि कहीं कोई उपाय है या नहीं।”
यह कहकर उन्होंने जाने का उपक्रम किया। विभा ने उन्हें पकड़कर कहा, “मामा, आप कहाँ जा रहे हैं! आप मत जाइए, आप हमारे पास रहिए।”
रमापति ने कहा, “विभा, तू पागल हो गई है! मेरे पास रहने से कोई लाभ नहीं होगा। तब तक मैं एक बार चारों ओर की स्थिति देखकर आता हूँ।”
तब विभा ज़बरदस्ती उठकर खड़ी हो गई। उसके हाथ-पैर थर-थर काँप रहे थे। उसने कहा, “मामा, आप थोड़ी देर और यहीं रहिए। मैं एक बार दादा के पास जाती हूँ।” यह कहकर विभा जल्दी से उदयादित्य के शयनकक्ष में पहुँची।
तब क्षीण चंद्रमा अस्त होने को था। चारों ओर अँधेरा छा रहा था। कहीं कोई आहट नहीं थी। रामचंद्र राय ने अपने शयनकक्ष के द्वार पर खड़े होकर देखा कि दोनों ओर राज-अंतःपुर के कतारबद्ध कमरों के दरवाज़े बंद थे, सभी निडर होकर सो रहे थे। सामने के आँगन में चारों ओर की दीवारों की छाया पड़ रही थी, और उसके एक तरफ थोड़ी-सी चाँदनी अभी भी बची हुई थी। धीरे-धीरे वह भी लुप्त हो गई। अँधेरे ने एक-एक कदम करके पूरी दुनिया पर कब्ज़ा कर लिया। अँधेरा दूर बगीचे में कतार में लगे नारियल के पेड़ों के बीच आकर जम गया। अँधेरा सटकर बिल्कुल पास आ खड़ा हुआ! रामचंद्र राय कल्पना करने लगे कि इस चारों ओर के अँधेरे में न जाने कहाँ एक छुरा उनके लिए इंतज़ार कर रहा है! दाहिने या बाएँ, सामने या पीछे? जो इधर-उधर कुछ कोने दिखाई दे रहे हैं, उनमें से किसी एक कोने में कोई मुँह छिपाए, पूरे शरीर को चादर से ढककर चुपचाप बैठा तो नहीं है? क्या पता घर के अंदर कोई हो!—चारपाई के नीचे, या दीवार के एक तरफ! उनका पूरा शरीर सिहर उठा, माथे से पसीना बहने लगा। एक बार मन में आया कि कहीं मामा ही कुछ न कर दें, कहीं उनका कोई गुप्त इरादा तो नहीं है? वह धीरे-से थोड़ा हटकर खड़े हो गए। हवा का एक झोंका आया और कमरे का दीया बुझ गया। रामचंद्र ने सोचा—लगता है किसी ने दीया बुझा दिया—लगता है कोई कमरे में है। रमापति के पास सटकर जाकर उन्होंने पुकारा— “मामा।” मामा ने कहा,—“क्या है बाबा?” रामचंद्र राय ने मन-ही-मन कहा, विभा पास होती तो अच्छा होता, मामा पर ठीक से विश्वास नहीं हो रहा है।
2
बसंत राय से सहायता की प्रार्थना
विभा आकर उदयादित्य के पास रोते-रोते गिर पड़ी, उसके मुँह से बात नहीं निकल रही थी। सुरमा ने उसे उठाकर बिठाया और पूछा, “क्या हुआ विभा?” विभा ने सुरमा को दोनों हाथों से लिपट लिया पर एक शब्द भी नहीं कह सकी। उदयादित्य ने स्नेह से विभा के सिर पर हाथ रखकर कहा, “क्यों, विभा, क्या हुआ?” विभा ने अपने भाई के दोनों हाथ पकड़कर कहा, “दादा, मेरे साथ चलिए, आपको सब पता चल जाएगा।”
तीनों मिलकर विभा के शयनकक्ष के द्वार पर पहुँचे। वहाँ अँधेरे में रामचंद्र बैठे थे और रमापति खड़े थे। उदयादित्य ने जल्दी से पूछा, “मामा, हुआ क्या है?” रमापति ने एक-एक करके सारी बात बताई। उदयादित्य ने अपनी बड़ी-बड़ी आँखें फैलाकर सुरमा की ओर देखा और कहा, “मैं अभी पिताजी के पास जाता हूँ—मैं उन्हें यह काम किसी भी हालत में नहीं करने दूँगा! किसी भी हालत में नहीं!”
सुरमा ने कहा, “क्या उससे कोई लाभ होगा? उससे अच्छा है कि एक बार दादा महाशय को उनके पास भेजिए, शायद कोई लाभ हो।”
युवराज ने कहा, “ठीक है।”
बसंत राय उस समय गहरी नींद में सो रहे थे। नींद खुलते ही उदयादित्य को देखकर उन्होंने सोचा कि शायद सुबह हो गई है। उन्होंने तुरंत ललित राग में एक गीत गाने की तैयारी की—
“जूड़े के फूल सूख गए, वन में फूल खिल आए,
दिन का उजाला हो गया, पर मन की अभिलाषा मन में ही रह गई!”
उदयादित्य ने कहा—“दादा महाशय, विपत्ति आ पड़ी है।”
तुरंत बसंत राय का गाना बंद हो गया। वे घबराकर उठकर उदयादित्य के पास आए और हड़बड़ाकर पूछा—“हैं! यह क्या दादा! क्या हुआ! कैसी विपत्ति!”
उदयादित्य ने सब कुछ बता दिया। बसंत राय बिस्तर पर बैठ गए। उदयादित्य के चेहरे की ओर देखकर गर्दन हिलाते हुए बोले—“नहीं, दादा, नहीं, ऐसा कभी हो सकता है? क्या यह कभी संभव है?”
उदयादित्य ने कहा, “अब समय नहीं है, एक बार पिताजी के पास जाइए!”
बसंत राय उठे, चल पड़े, और जाते-जाते कई बार पूछा, “दादा, ऐसा कभी हो सकता है? क्या यह कभी संभव है?”
3
बसंत राय की प्राण-भिक्षा
प्रतापादित्य के कक्ष में प्रवेश करते ही उन्होंने पूछा, “बेटा प्रताप, क्या यह संभव है?” प्रतापादित्य अभी तक शयनकक्ष में नहीं गए थे—वह अपने मंत्रणा-कक्ष में बैठे थे। एक पल के लिए उनके मन में आया था कि लछमन सरदार को वापस बुला लें! लेकिन यह विचार तुरंत मन से निकल गया। क्या प्रतापादित्य कभी दो बार आदेश देते हैं? जिस मुँह से आदेश दिया, उसी मुँह से वापस लेना? आदेशों से खिलवाड़ करना उनका काम नहीं है। लेकिन विभा? विभा विधवा हो जाएगी। अगर रामचंद्र राय ने अपनी इच्छा से आग में छलाँग लगाई होती, तो भी विभा विधवा हो जाती—रामचंद्र राय ने प्रतापादित्य राय की क्रोधाग्नि में स्वेच्छा से छलाँग लगाई है, उसके अनिवार्य परिणाम के रूप में विभा विधवा होगी! इसमें प्रतापादित्य का क्या हाथ है! लेकिन इतना भी उनके मन में नहीं आया था। बीच-बीच में जब भी पूरी घटना स्पष्ट रूप से उनके मन में उभर रही थी, तब वह एकदम अधीर हो उठते थे, सोच रहे थे, रात कब बीतेगी? ठीक उसी समय, वृद्ध बसंत राय हड़बड़ी में कक्ष में घुसे और व्याकुल होकर प्रतापादित्य के दोनों हाथ पकड़कर बोले, “बेटा प्रताप, क्या यह कभी संभव है?”
प्रतापादित्य एकदम भड़क उठे और बोले, “क्यों संभव नहीं है?”
बसंत राय ने कहा, “वह नासमझ लड़का है, अदूरदर्शी है, क्या वह तुम्हारे क्रोध का पात्र है?”
प्रतापादित्य बोल उठे, “नासमझ लड़का! आग में हाथ डालने से हाथ जल जाता है, यह समझने की उम्र उसकी नहीं हुई है! नासमझ लड़का! न जाने कहाँ का एक अभागा, निर्बुद्धि, मूर्ख ब्राह्मण, जो बेवकूफों के सामने दाँत दिखाकर अपनी रोजी-रोटी कमाता है, उसे औरत का वेश पहनाकर मेरी महिषी का उपहास करने के लिए ले आया;—जिसकी बुद्धि इतनी चल सकती है, उसे यह बुद्धि नहीं सूझी कि इसका परिणाम क्या हो सकता है! दुख तो यह है कि जब तक यह बुद्धि उसके दिमाग में आएगी, तब तक उसका सिर भी उसके शरीर पर नहीं रहेगा।” जैसे-जैसे वह बोलते गए, उनका शरीर और काँपने लगा, उनकी प्रतिज्ञा और दृढ़ होती गई, उनकी अधीरता और बढ़ गई।
बसंत राय ने सिर हिलाकर कहा, “अरे, वह नासमझ लड़का है! वह कुछ नहीं समझता!”
प्रतापादित्य के लिए यह असहनीय हो गया, उन्होंने कहा,—“देखिए चाचा जी, यशोर के रायवंश का मान-अपमान किसमें है, इसका ज्ञान यदि आपको होता, तो क्या आप इन पके बालों पर मुग़ल बादशाह का सिरोपा लपेटकर घूम पाते! बादशाह की कृपा के गर्व में आप सिर उठाकर घूम रहे हैं, इसलिए प्रतापादित्य का सिर पूरी तरह झुक गया है। आप यवन-चरणों की धूल को अपने माथे पर तिलक की तरह लगाते हैं। आपके उस यवन की चरण-धूलि से सने तुच्छ सिर को धूल में मिलाने की इच्छा थी, पर विधाता की विडंबना से उसमें बाधा पड़ गई। यह मैंने आपसे स्पष्ट कह दिया। आप हैं इसीलिए नहीं समझे कि आज रायवंश का कितना बड़ा अपमान हुआ है, और आप हैं इसीलिए आज रायवंश के अपमान करने वाले के लिए क्षमा की भीख माँगने आए हैं।”
बसंत राय ने तब धीरे-धीरे कहा,—“प्रताप, मैं समझ गया;—जब तुम एक बार छुरी उठाते हो, तो वह छुरी किसी न किसी पर गिरना ही चाहती है। मैं उसके लक्ष्य से हट गया, इसलिए कोई और उसका लक्ष्य बन गया है। अच्छा प्रताप, यदि तुम्हारे मन में दया नहीं है, यदि तुम्हारा भूखा क्रोध किसी एक को निगलना ही चाहता है, तो मुझे ही निगल ले! यह रहा तुम्हारे चाचा का सिर; (यह कहकर बसंत राय ने अपना सिर झुका दिया) इसे लेकर यदि तुम्हें तृप्ति मिलती है तो ले लो। छुरी लाओ। इस सिर पर बाल नहीं हैं, इस चेहरे पर यौवन का रूप नहीं है; यम ने निमंत्रण-पत्र भेज दिया है, उस सभा के लिए साज-सज्जा भी पूरी हो चुकी है। (बसंत राय के मुख पर एक बहुत हल्की मुस्कान की रेखा दिखाई दी।) लेकिन सोचकर तो देखो प्रताप, विभा हमारी दूध की बच्ची है, जब उसकी आँखों से आँसू गिरेंगे तब—” कहते-कहते बसंत राय अधीर होकर फूट-फूट कर रो पड़े—“मुझे खत्म कर दो प्रताप! मेरे जीने में कोई सुख नहीं है। उसकी आँखों में आँसू देखने से पहले मुझे खत्म कर दो।”
प्रतापादित्य इतनी देर चुप रहे। जब बसंत राय की बात समाप्त हुई, तब वह धीरे-धीरे उठकर चले गए। वह समझ गए कि बात फैल चुकी है। नीचे जाकर उन्होंने पहरेदारों को बुलवाया और आदेश दिया कि राजमहल से लगी नहर को तुरंत बड़े-बड़े शाल के लट्ठों से बंद कर दिया जाए। उसी नहर में रामचंद्र राय की नाव है। उन्होंने पहरेदारों को विशेष रूप से सावधान कर दिया कि आज रात अंतःपुर से कोई भी बाहर न जा पाए।
1
Ramchandra Ray's Terror and Suspicion
Ramchandra Ray opened the door of the bedchamber and came outside. His brother-in-law Ramapati said, “Baba, escape right now, do not delay for a moment.”
Hearing these words so suddenly that night, Ramchandra Ray was utterly startled. His face turned white, and with bated breath, he asked, “Why, why, what has happened?”
“I will not tell you what has happened. Escape now.”
Vibha, leaving her bed, came and asked, “Mama, what has happened?”
Ramapati said, “There is no need for you to hear it, Ma!”
Vibha’s heart cried out. She thought of Basanta Ray, and then she thought of Udayaditya. She cried, “Mama, what has happened! Tell me!”
Ramapati, giving no answer to her words, said to Ramchandra, “Baba, we are wasting precious time. Find a way to escape secretly while you can.”
Suddenly, a terrible, ominous fear arose in Vibha’s mind. Blocking her departing uncle’s path, she said, “Oh, I beg you at your feet, tell me what has happened before you go!”
Ramapati, looking around fearfully, said, “Don’t make a scene, Vibha, be quiet, I am telling you everything!”
When Ramapati had told her everything, piece by piece, Vibha was on the verge of letting out a scream. Ramapati quickly covered her mouth and said, “Quiet, quiet, don’t bring ruin upon us!” With bated breath and in a half-choked voice, Vibha sank to the floor right there.
Ramchandra Ray said plaintively, “What am I to do now? What path of escape is there? I know nothing!”
Ramapati said, “Tonight, the guards are alert everywhere. Let me go look around and see if there is any way.”
Saying this, he made to leave. Vibha grabbed him and said, “Mama, where are you going! Don’t go, stay here with us.”
Ramapati said, “Vibha, have you gone mad! My being here will be of no use. In the meantime, let me go and assess the situation outside.”
Vibha then forced herself to her feet. Her hands and feet were trembling violently. She said, “Mama, you stay here a little longer. I am going to Dada.” With that, Vibha hurried to Udayaditya’s bedchamber.
The faint moon was about to set. Darkness was closing in all around. There was no sound anywhere. Ramchandra Ray, standing at the door of his bedchamber, saw that on both sides the doors to the rows of rooms in the royal inner quarters were shut; everyone was sleeping without a care. In the courtyard ahead, the shadows of the surrounding walls had fallen, and on one side, a small patch of moonlight still remained. Gradually, that too faded away. Darkness, one step at a time, took possession of the entire world. Darkness came and settled among the rows of coconut trees in the distant garden. Darkness drew very close, nestling right beside him! Ramchandra Ray began to imagine that somewhere in this surrounding darkness, a knife was waiting for him! To the right or the left, in front or behind? In one of the scattered corners visible here and there, was someone not sitting silently, face buried, entire body covered with a shawl? What if someone was inside the room!—Under the bed, or to one side of the wall! His whole body shuddered, and sweat began to trickle down his forehead. For a moment, the thought occurred to him: what if Mama does something, what if he has some ulterior motive? He slowly moved a little away. A gust of wind came and blew out the lamp in the room. Ramchandra thought—someone must have put out the lamp—someone must be in the room. Moving closer to Ramapati, he called out, “Mama.” Mama said, “What is it, Baba?” Ramchandra Ray thought to himself, it would be better if Vibha were here, I don’t quite trust Mama.
2
A Plea to Basanta Ray for Help
Vibha rushed to Udayaditya and collapsed in tears; no words would come out of her mouth. Surma helped her up to a sitting position and asked, “What has happened, Vibha?” Vibha clung to Surma with both hands, still unable to say a single word. Udayaditya affectionately placed a hand on Vibha’s head and said, “Why, Vibha, what is it?” Vibha grabbed her brother’s hands and said, “Brother, come with me, you will hear everything.”
The three of them went together to the door of Vibha’s bedchamber. There, Ramchandra was sitting in the darkness, and Ramapati was standing. Udayaditya quickly asked, “Uncle, what has happened?” Ramapati recounted the entire story. Udayaditya, widening his large eyes, looked at Surma and declared, “I will go to Father at once. I will not let him do this, under any circumstances! Absolutely not!”
Surma said, “Will that do any good? It would be better to send our grand-uncle to him instead. Perhaps that might help.”
The Yubaraj said, “Very well.”
Basanta Ray was in a deep sleep. Waking up and seeing Udayaditya, he thought it must be dawn. He immediately prepared to sing a song in Raga Lalit—
“The flower in her hair has withered, while flowers bloom in the forest grove;
The light of day has broken, but my heart’s desire remains unfulfilled!”
Udayaditya said, “Grand-uncle, a disaster has occurred.”
Basanta Ray’s song stopped instantly. He rose in alarm, came to Udayaditya, and asked agitatedly, “What! What is it, Dada! What has happened? What disaster!”
Udayaditya told him everything. Basanta Ray sank down onto the bed. Looking at Udayaditya’s face, he shook his head and said, “No, Dada, no. Can this ever happen? Is this even possible?”
Udayaditya said, “There is no more time, go to Father at once!”
Basanta Ray got up and started to leave, asking again and again as he went, “Dada, can this ever happen? Is this even possible?”
3
Basanta Ray's Plea for Life
Upon entering Pratapaditya's chamber, he asked, “My dear Pratap, is this even possible?” Pratapaditya had not yet gone to his bedchamber—he was sitting in his private council room. For a fleeting moment, he had thought of calling Lachhman Sardar back. But that resolve vanished from his mind instantly. Does Pratapaditya ever give an order twice? To take back an order with the same mouth that gave it? It was not his way to play games with his commands. But Vibha? Vibha would be a widow. If Ramchandra Ray had willingly thrown himself into a fire, Vibha would have become a widow then too—Ramchandra Ray has willingly thrown himself into the fire of Pratapaditya Ray's wrath, and as its inevitable consequence, Vibha will become a widow! What hand did Pratapaditya have in this? But even these thoughts had barely crossed his mind. Whenever the whole incident resurfaced vividly in his thoughts, he would become utterly restless, wondering when the night would end. It was at this exact moment that the old Basanta Ray entered the room in a hurry and, grasping Pratapaditya's hands anxiously, said, “My dear Pratap, is this even possible?”
Pratapaditya flared up at once, saying, “Why isn't it possible?”
Basanta Ray said, “He is just a boy, imprudent, is he a worthy subject for your wrath?”
Pratapaditya exclaimed, “Just a boy! Has he not reached the age to understand that if you put your hand in the fire, it will burn! Just a boy! He brought some wretched, idiotic, foolish Brahmin, who earns his living by grinning at fools, dressed him as a woman to mock my queen;—the mind that could contrive so much intelligence, could not muster the sense to know what its consequence might be! The tragedy is, by the time that sense dawns in his head, his head will no longer be on his body.” The more he spoke, the more his body trembled, his resolve hardened, and his impatience grew.
Basanta Ray shook his head and said, “Alas, he is just a boy! He understands nothing!”
It became unbearable for Pratapaditya. He said, “Look, Uncle, if you had any sense of what brings honor or dishonor to the Ray Bamsa of Jessore, could you then walk around with the Mughal emperor’s turban of honor wrapped on that white hair! Because you walk with your head held high in pride of the emperor’s favor, Pratapaditya’s head is bowed low. You wear the dust from the Yavana’s feet as a mark on your forehead. I had a desire to see that insignificant, Yavana-dust-covered head of yours roll in the dust, but fate’s mockery prevented it. I am telling you this plainly. It is because you are you that you don't understand how great an insult the Ray Bamsa has suffered today, and it is because you are you that you have come today to beg for mercy for the one who insulted the Ray Bamsa.”
Basanta Ray then said slowly, “Pratap, I understand;—when you raise your knife once, it seeks to fall upon someone. Because I moved away from its aim, another has become its target. Very well, Pratap, if there is no mercy in your heart, if your hungry wrath must devour someone, then let it be me! Here is your uncle’s head; (saying so, Basanta Ray bowed his head) if you find satisfaction in taking it, then take it. Bring the knife. This head has no hair, this face has no youthful beauty; Yama has sent the invitation, and the attire for that assembly is also ready. (A very faint smile appeared on Basanta Ray's face.) But think for a moment, Pratap, Vibha is our darling girl, when tears fall from her two eyes then—” As he spoke, Basanta Ray broke down completely in an uncontrollable outburst of tears. “Finish me, Pratap! There is no joy for me in living. Finish me before I have to see the tears in her eyes.”
Pratapaditya had been silent all this while. When Basanta Ray finished speaking, he slowly stood up and walked away. He understood that the matter had been revealed. Going downstairs, he called for the guards and ordered that the canal adjoining the royal palace be blocked immediately with large logs of Sal wood. Ramchandra Ray’s boat was in that canal. He gave the guards a special warning that no one should be allowed to leave the inner quarters tonight.
1
ラーマチャンドラ・ライの恐怖と猜疑心
ラーマチャンドラ・ライは寝室の扉を開けて外へ出た。義弟のラマパティが言った。「旦那様、今すぐお逃げください。一刻の猶予もありません」
その夜、突然その言葉を聞いたラーマチャンドラ・ライはひどく驚き、顔は真っ青になり、息を殺して尋ねた。「なぜだ、なぜなのだ、何があった?」
「何があったかはお話しできません。今すぐお逃げください」
ビバが寝床から出てきて尋ねた。「おじ様、何があったのですか?」
ラマパティは言った。「まあ、お前が聞いても仕方がないことだ!」
ビバの心は泣き叫んだ。彼女はバサンタ・ライのことを思い、次にウダヤディティヤのことを思った。そして叫んだ。「おじ様、何があったのですか。教えてください!」
ラマパティは彼女の言葉には答えず、ラーマチャンドラに言った。「旦那様、無駄に時が過ぎていきます。今のうちに密かに逃げる方法を見つけねば」
突然、ビバの心に恐ろしい不吉な予感が湧き上がった。去ろうとするおじの行く手を阻んで言った。「お願いです、どうか、何があったのか教えていってください!」
ラマパティは恐ろしげに周りを見渡し、言った。「ビバ、騒ぐな、静かにしろ。すべて話すから!」
ラマパティが事の次第を一つ一つ話すと、ビバは思わず叫び声を上げそうになった。ラマパティは急いで彼女の口を押さえた。「静かに、静かにしろ!大変なことになるぞ!」ビバは息を殺し、かすれた声も出せずにその場に座り込んだ。
ラーマチャンドラ・ライは悲痛な声で言った。「私は今、どうすればよいのだ? 逃げ道などあるのか、私には何も分からない!」
ラマパティは言った。「今夜は衛兵が四方で警戒しています。どこかに手立てがないか、私が見てまいりましょう」
そう言って彼は立ち去ろうとした。ビバは彼にすがりついて言った。「おじ様、どこへ行くのですか!行かないで、私たちのそばにいてください」
ラマパティは言った。「ビバ、気でも狂ったか!私がここにいても何の役にも立たん。その間に、私が周りの様子を見てくるのだ」
ビバは無理やり立ち上がった。手足ががたがたと震えている。彼女は言った。「おじ様、もう少しだけここにいてください。私、兄様のところへ行ってきます」。そう言って、ビバは急いでウダヤディティヤの寝室へと向かった。
ちょうどその時、か細い月が沈もうとしていた。あたりは暗くなりつつあり、物音一つしない。ラーマチャンドラ・ライは寝室の戸口に立ち、両側に並ぶ奥御殿の部屋々の扉が固く閉ざされ、誰もが安らかに眠っているのを見た。目の前の中庭には四方の壁の影が落ち、その片隅にかすかな月明かりがまだ残っていた。やがてその光も消えていった。闇が一歩、また一歩と世界をすべて覆い尽くしていく。闇は遠くの庭に並ぶ椰子の木々の間にまで入り込み、そこに腰を据えた。闇はすぐそばに寄り添うように、すぐ近くまで来て立ちはだかった。ラーマチャンドラ・ライは想像し始めた。この四方の闇の中、どこかに一本の刃が彼を待ち構えているのではないか!右か、左か、前か、後ろか?あちこちに見える隅のどこかで、誰かが顔をうずめ、全身をショールで覆って静かに座ってはいないだろうか?もしや部屋の中に誰かいるのでは!――寝台の下か、あるいは壁の片隅に!彼は全身が震え上がり、額からは汗が流れ落ちた。ふと、もしおじ様が何か企んでいたら、もし彼に何か下心があったら、と思った。彼はそっと少し離れて立った。一陣の風が吹き込み、部屋の灯りが消えた。ラーマチャンドラは思った――誰かが灯りを消したのだ――誰かが部屋にいるのだ。ラマパティのそばに寄り、呼びかけた。「おじ様」。おじは答えた。「どうされました、旦那様?」ラーマチャンドラ・ライは心の中で思った。ビバがそばにいてくれたらよかったのに。このおじ様はどうにも信用ならない。
2
バサンタ・ライへの助けの嘆願
ビバはウダヤディティヤのもとへ駆け寄り、泣き崩れるようにすがりついた。その口からは言葉も出てこない。スルマが彼女を抱き起こして座らせ、「どうしたの、ビバ?」と尋ねた。ビバはスルマの両腕に必死にすがりつくばかりで、一言も発することができなかった。ウダヤディティヤが優しくビバの頭に手を置いて言った。「どうしたんだ、ビバ、何があった?」ビバは兄の両手を取り、言った。「お兄様、私と一緒に来て。そうすれば全部わかるから」
三人でビバの寝室の戸口まで行くと、そこには暗闇の中にラーマチャンドラが座り、ラマパティが立っていた。ウダヤディティヤは急いで尋ねた。「叔父上、何があったのですか?」ラマパティが事の次第を一つ一つ話した。ウダヤディティヤは大きく目を見開いてスルマの方を向き、言った。「私は今すぐ父上のところへ行く。父上にこんなことをさせてはならない!絶対にだ!」
スルマは言った。「それで何か良い結果になるでしょうか。それよりも、一度大おじ様を父上のところへ行かせてみてはいかがでしょう。もし何か良いことがあるかもしれません」
王太子は「わかった」と言った。
その時、バサンタ・ライは深い眠りに落ちていた。眠りから覚め、ウダヤディティヤの姿を見て、夜が明けたのだろうと思った。そしてすぐさま、ラリトの旋律で歌い出そうとした。
「髪に挿した花は萎れ、森には野の花が咲いた。
夜は明けたというのに、心の願いは心に残ったまま!」
ウダヤディティヤは言った。「大おじ様、大変なことが起きました」
その途端、バサンタ・ライの歌は止まった。彼は慌てて起き上がると、ウダヤディティヤに駆け寄り、大急ぎで尋ねた。「えっ!なんだって、お前さん!何があった!何の大変だというんだ!」
ウダヤディティヤは全てを話した。バサンタ・ライは寝台に腰を下ろした。ウダヤディティヤの顔を見つめ、首を振りながら言った。「いや、お前さん、いや、そんなことがあり得ようか?まさか、そんなことが?」
ウダヤディティヤは言った。「もう時間がありません。一度父上のところへ行ってください!」
バサンタ・ライは立ち上がり、歩き出した。歩きながら、何度も尋ねた。「お前さん、そんなことがあり得ようか?まさか、そんなことが?」
3
バサンタ・ライの命乞い
プラタパディティヤの館に入るなり、バサンタ・ライは尋ねた。「プラタープ、息子よ、まさかこのようなことがあり得るのか?」 プラタパディティヤはまだ寝室には行っておらず、執務室に座っていた。一瞬、ラクマン・サルダールを呼び戻そうかという考えが頭をよぎった。しかし、その決意はすぐに心から消え去った。このプラタパディティヤが、一度下した命令を二度も変えるというのか?発した口で、その命令を撤回するだと?命令をお遊びにすることなど、彼の流儀ではない。だが、ビバは?ビバは未亡人になる。ラーマチャンドラ・ライが自ら火の中に飛び込んだとしても、ビバは未亡人になっただろう。ラーマチャンドラ・ライは、プラタパディティヤ・ライの怒りの炎に自ら飛び込んだのだ。その避けられぬ結果として、ビバは未亡人になる!これにプラタパディティヤがどう関わっているというのだ!しかし、そこまで深く考えていたわけでもなかった。時折、事件の全容が鮮明に心に浮かび上がるたびに、彼はたまらなく苛立ち、「夜はいつ明けるのだ?」と思っていた。ちょうどその時、老いたバサンタ・ライが慌ただしく部屋に入ってきて、必死の形相でプラタパディティヤの両手を取り、こう言った。「プラタープ、息子よ、まさかこのようなことがあり得るのか?」
プラタパディティヤは燃え上がるように言った。「なぜあり得ないのです?」
バサンタ・ライは言った。「まだ分別もない若造だ。お前の怒りを向けるに値する相手ではなかろう?」
プラタパディティヤは声を荒らげた。「若造だと!火に手を入れれば火傷をすると理解できる歳ではないとでも!若造!どこの馬の骨とも知れぬ、ろくでもない愚かで馬鹿なバラモンめが、愚か者どもの前で歯を見せて稼いでいる道化を女装させ、我が王妃を侮辱するために連れてきたのだ。そこまでの知恵が回る奴が、その結果どうなるかという知恵は頭に回らなかったとでも言うのか!哀れなことよ、その知恵が頭に回る頃には、その頭は胴体の上にはないだろうがな」。言うほどに、彼の体はますます震え、決意はますます固くなり、苛立ちはますます募っていった。
バサンタ・ライは首を振って言った。「ああ、あれは子供だ!何も分かっておらんのだ!」
プラタパディティヤは我慢ならなくなり、言った。「叔父上、よくお聞きください。ジョソールのライ家にとって何が名誉で何が不名誉か、その分別があなたにおありなら、その白髪頭にムガル皇帝から賜った栄誉のターバンを巻いて歩き回れるはずがございません!皇帝の寵愛を誇り、あなたが頭を高く上げて歩くせいで、このプラタパディティヤの頭はすっかり低く垂れ下がっているのです。あなたはヤヴァナの足の塵を額の印としてつけておられる。そのヤヴァナの足の塵にまみれた、取るに足らぬあなたの頭が塵にまみれて転がるのを見たいと願っておりましたが、ビダータ神の気まぐれでそれは叶いませんでした。これははっきりと申し上げておきます。あなただからこそ、今日ライ家がどれほどの侮辱を受けたかお分かりにならない。あなただからこそ、今日ライ家の侮辱者のために慈悲を乞いに来られたのです。」
バサンタ・ライはそこで静かに言った。「プラタープ、分かったよ。お前が一度短刀を抜けば、その刃は誰かの上に振り下ろされねばならんのだな。わしがその的から外れたから、他の者が的になったというわけか。よかろう、プラタープ。お前の心に慈悲がなく、お前の飢えた怒りが誰かを喰らわねばならぬのなら、このわしを喰らえ!ここにお前の叔父の首がある。(と言ってバサンタ・ライは頭を垂れた)これを取って満足するなら、取るがいい。短刀を持ってこい。この頭に髪はなく、この顔に若さの美しさもない。ヤマ神が招待状を送ってこられ、その宴にふさわしい身支度ももう済んでいるのだ。(バサンタ・ライの口元に、ごくかすかな笑みが浮かんだ。)だが、考えてもみよ、プラタープ。ビバは我々が慈しんできた幼い娘だ。その二つの瞳から涙がこぼれる時…」そこまで言うと、バサンタ・ライはこらえきれずにわっと泣き出した。「わしを殺してくれ、プラタープ!生きていても何の喜びもない。あの子の涙を見る前に、わしを殺しておくれ。」
プラタパディティヤはそれまで黙り込んでいた。バサンタ・ライが話し終えると、彼はゆっくりと立ち上がり、部屋を出て行った。話が漏れたのだと悟った。階下へ行くと衛兵を呼びつけ、王宮に隣接する運河を、今すぐ大きなサールの木の丸太で塞ぐよう命じた。その運河にはラーマチャンドラ・ライの船が停泊している。そして衛兵たちに、今夜は奥御殿から誰も外に出さぬよう、特に念を押して注意した。